1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে র‌্যাবের অভিযানে আরও এক টন জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৭৫ হাজার জরিমানা

  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

র‌্যাবের অভিযানে যশোরে এক টন জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা ৭৫হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি:যশোরে জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ করেছেন যশোর র‍্যাব-৬ । এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় দুইটি বাসে তল্লাশি করে এ চিংড়ি মাছ জব্দ করা হয়।

এনিয়ে তারা জেলি পুশ করা চিংড়ির উপর ১১টি অভিযান পরিচালনা করেন ০৯ টনের বেশি চিংড়ি জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

র‍্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে দুইটি বাসে বিপুল পরিমান চিংড়ি যশোরের দিকে আসছে । তাৎক্ষনিক র‍্যাবের আভিযানিক দল মনিহার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দুইটি বাস তল্লাশি করে ককশিট ভর্তি এসব চিংড়ি জব্দ করেন।

এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ভঙ্গের অপরাধে শামীম এন্টার প্রাইজ বাসের মালিক শামীম হোসেন (৪২)কে ৩০ হাজার) টাকা ও মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও অংশ নেন স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হক ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews