সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার( চাড়াভিটা- ঘুনি) সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে আহত, সেই ইজি বাইক চালক ২৬শে, ফেব্রুয়ারী (রবিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত রবিউল ইসলাম উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের অলিয়ার রহমানের পুত্র। ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব জানান, গত ২৪শে, ফেব্রুয়ারী শুক্রবার সকালে ইজিবাইক চালক রবিউল যাত্রী নিয়ে চাড়াভিটার উদ্দেশ্য যাচ্ছিল।
পথিমধ্যে মাহমুদপুর গ্রামের মিঠুর মোড় নামক স্থানে পৌঁছাতে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ইজি বাইকে থাকা একজন যাত্রীসহ চালক রবিউল গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে গত দুই দিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৬শে, ফেব্রুয়ারী দুপুরে সে মারা যায়। এঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য আনিছুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত রবিউল ইসলাম (২৪) এর একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

Leave a Reply