1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমতি দেওয়া শুরু

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সঙ্গে গত ডিসেম্বরে কর্মী নিয়োগ সমঝোতা চুক্তি হয়েছে। এরপর কয়েক মাস আনুসাঙ্গিক বিষয় সুরাহার পর কর্মী নিয়োগের অনুমতি দেওয়া শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার কর্মী যাওয়া শুরু হচ্ছে। এ বছরের মধ্যে ১ লাখ নাকি ২ লাখ যাবে, সেটি নির্ভর করবে আমরা কত দ্রুত পাঠাতে পারি তার ওপর। আবার মালয়েশিয়া থেকে ডিমান্ড আসতে পারে।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘গ্রিসের সঙ্গে আমরা চুক্তি করেছি। ইউরোপে এটি প্রথম চুক্তি শ্রমবাজারের জন্য। আমরা এখানে খুব বেশি আগ্রহী ছিলাম এ জন্য যে, যারা যাবে তারা যেন বৈধ পথে গিয়ে বৈধভাবে কাজ করতে পারে। আজকে গ্রিসে করা হয়েছে, ভবিষ্যতে আশা করছি, আরও দেশে একই রকম চুক্তি করে আরও শ্রমবাজার উন্মুক্ত করতে পারবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মিলনায়তনে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম প্রমুখ।

সুত্র     সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews