কেশবপুর প্রতিনিধিঃ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৫শে ফেব্রুয়ারী দিন ব্যাপী কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে ও খামারী শম্ভুনাথ বসুর সঞ্চালনায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের খুলনার উপ পরিচালক ডাক্তার লুৎফর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার অলকেশ কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খামারি সাংবাদিক আব্দুস সাত্তার মোল্লা, সাংবাদিক আব্দুর রহমান, খামারি পূর্ণিমা রানী প্রমূখ।
অনুষ্ঠানে সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply