মাসুম বিল্লাহ বিশেষ প্রতিনিধি: ইছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মোশারফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে, শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
এতে ইছালী ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলামের সভাপতিত্বে সাবেক চেয়ারম্যন মোশারফ হোসেনের স্মরণ সভায় বক্তব্য রাখেন ইছালী ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন ,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা রাসেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরর্সেদ কাদির মোহন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা আহ্বায়ক মোঃ হৃদয় হোসেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সদস্য অধিকার পরিষদের যশোর জেলা সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইছালী ইউনিয়ন আহ্বায়ক আশিকুজ্জামান,
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবার হোসেন শিহাব, ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ দুখু মিয়া,এক ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুর রহমান বাচ্চু, যুবলীগ নেতা হারুন আর রশিদ,
আশিক রানা , সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তার ভ্রাতুষপুত্র যুবলীগ নেতা ফিরোজ হোসেন, বর্তমান চেয়ারম্যান পুত্র ফেরদৌস হোসেন বাবু, সহ অন্যান্য ইউপি সদস্যগণ ও দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন। দোয় ও মিলাদ মাহাফিল পরিচালোনা করেন ইউপি সদস্য কারী সবেদ আলী।

Leave a Reply