1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ রাজার ইন্তেকাল –

  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ রাজার ইন্তেকাল –

বিভিন্ন মহলের শোক

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের সিনিয়র আওয়ামী লীগ ও সাবেক ইউপি সদস্য মোঃ সুলতান মাহমুদ (রাজা) ইন্তেকাল করেছেন। ইন্না- লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় রাজধানী ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত তিনি লিভার ক্যানসার রোগে ভুগছিলেন। কিছু দিন যাবত তার অবস্থার অবনতি হলে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে আসেন ।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় ওয়াদীপুর আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজের পর পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম তিব্বত,

বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, বাগডাঙ্গা ( ইসলামী সমাজ কল্যান) সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ আলী, ওয়াদীপুর আলিম মাদ্রাসার অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, ইসলামি সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর,

যুবলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, স্থানীয় ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ছাদেকুর রহমান, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমান,

৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহিদুর রহমান সরদার, বাগডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম,

জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের খালাতো ভাই ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওঃ সোহরাব হোসেন। দাফন শেষে বিভিন্ন সামজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের কে শান্তনা প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews