কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘অনেকে দাম বাড়িয়ে আমদানির ব্যবস্থা করছে। বাধা দিলে তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চলে যাচ্ছে। সরকার এটা বন্ধ করার চেষ্টা করছে।’
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং এর সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।মোস্তফা কামাল বলেন, ‘ডলার সংকট শিগগিরই শেষ হয়ে যাবে। এবছর রেমিটেন্স বাড়বে, রপ্তানি আয় বাড়বে।মোস্তফা কামাল বলেন, ‘ডলার সংকট শিগগিরই শেষ হয়ে যাবে। এবছর রেমিটেন্স বাড়বে, রপ্তানি আয় বাড়বে।
Leave a Reply