সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলে স্কুল ছাত্র তাওহিদ হাসান জীম নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে।
নিহত ছাত্র জীম হাসান ১৫ পার্শবর্তী মাহমুদপুর গ্রামের তহিদ মোল্লার পুত্র। এবং আহত অন্তর হোসেন একই গ্রামের আশরাফ মোল্লার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারী সকালে তারা দুজন ষাইটখালী গ্রামের দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাগডাঙ্গা বাজারের দিকে আসছিল।

পথিমধ্যে রাধানগর গ্রামের লুৎফর মেম্বারের বাড়ির নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়।
এসময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে জীম পথের মাঝে মারা যায় । অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

Leave a Reply