1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিল পল স্মলির শিষ্যরা। এবার দ্বিতীয় ম্যাচে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিল তারা। ম্যাচের সব ক’টি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা।
গতকাল বুধবার ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথমে গোলে করে এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। ম্যাচের ২৯তম মিনিটে ইমরান খানের লং বল ধরে বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এর আগেও দু’টি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচের মাত্র নয় মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে এগোতে থাকেন নোভা। তাকে রুখতে এগিয়ে আসেন ভারতের গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে চিপ করেন তিনি। তবে সাইড বারে লেগে বল ফিরে আসে।ভারত সমতায় ফিরেছিল ম্যাচের ৩৫তম মিনিটে। ভিবিন মহাননের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন গুরকিরাত সিং। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতর ব্রিজেস গিরি ফাউল করে বসেন নাহিয়ানকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নোভা। তার জোরালো শটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর অনুকরণে উদ্যাপন করেন তিনি।দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।
বাংলাদেশ দু’টি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews