স্টাফ রিপোর্টার : পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা পরিষদের সেই টেন্ডার ছাড়া কেটে নেওয়া গাছের কিছু অংশের হঁদিস মিলেছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলার ডাকবাংলো চত্বরে এ গাছ দেখা কয়েক টুকরো অংশ দেখ গেছে। ডাকবাংলো চত্বরের গাছের অংশ দেখে স্থানীয়রা অনেকেই মন্তব্য করে বলেছেন, এগুলো কেটে নেওয়া গাছের তিন ভাগের এক ভাগেরও কম। গত ১০ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া পৌরসভার সৌন্দর্য্য বৃদ্ধির নামে জীবিত ও মৃত মিলে মোট ৭টি গাছ কেটে নিয়েছিলেন জেলা পরিষদ সদস্য ও পৌর জনপ্রতিনিধিরা। গত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেটে নেওয়া গাছগুলোর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গত ১৮ ফেব্রুয়ারি দৈনিক স্পন্দন পত্রিকায় ‘বাঘারপাড়ায় নিলাম ছাড়ায় সড়কের গাছ কাটায় অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত কাগজ বাঘারপাড়াতে পৌঁছায় সকাল ৯টায়। এরপর সকাল সাড়ে ১১টায় ডাকবাংলো চত্বরে কেটে নেওয়া গাছের অংশ দেখা যায়। সেখানে বড় রেইন্ট্রি গাছের গোড়ার অংশ তিনটি, শেকড়ের অংশ তিনটি, ডালের অংশ দুটি, জাম গাছের গোড়ার দুইটি অংশ দেখা গেছে। কিন্তু জীবিত কদম গাছ, বকুল গাছ, লাটিম গাছ সহ ৪০বছরের পুরানো রেইন্ট্রি গাছের বড় ডালের অংশ ও জাম গাছের ডালের কোনো কিছুই সেখানে দেখা গেলো না।
নাম প্রকাশে অনিচ্ছুক ডাকবাংলার পাশের এক দোকান কর্মচারি বলেন, সকাল ১০টার কিছু পরে নসিমনে করে গাছের গুঁড়ি আসতে থাকে। এবং সেগুলো সরাসরি ডাকবাংলো চত্বরে ঢুকতে দেখি। এসময় অনেকে উপস্থিত ছিলেন। কাউকে চিনি না বলে তাঁদের নাম বলতে পারবো না।
উপজেলা ডাকবাংলোর কেয়ারটেকার শের আলী জানান,‘আমরা ভোরে পিকনিকের উদ্দেশ্যে বাঘারপাড়ায় ছাড়ি। তিনি আরও বলেন, সকাল সাড়ে ১১টার আমার এক সহকর্মি ডাকবাংলো চত্বরে গাছের গুঁড়ি ঢোকার কথা জানান। তবে সেখানে কি পরিমান কাঠ রাখা হলো বা কে নিয়ে আসলো এসব কিছুই আমি জানি না’।
উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যশোরের বাঘারপড়া পৌরসভায় সৌন্দর্য্য বৃদ্ধি ড্রেন নির্মানের নামে দুই লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে ৫০বছরের পুরনো একটি অর্ধমৃত রেইন্ট্রি গাছ, জীবন্ত একটি জামগাছ গাছ, একটি কদম গাছ, একটি লাটিম গাছ , দু্ইটি বকুল গাছ ও একাট ছবেদা গাছ ছিলো।
গাছগুলো উপজেলা সদরের চৌরাস্তায় আওয়ামীলীগ অফিস থেকে বাসস্ট্যান্ড (উত্তম কুন্ডুর মিষ্টির দোকান) পর্যন্ত মাথা উঁচু করে সৌন্দর্য্য বৃদ্ধি করতো।
এছাড়াও প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচতে শ্রমিকসহ বিভিন্ন স্থান থেকে আসা পথচারীরা বিশ্রাম নিতো এই গাছের ছায়ায়। বহু দেশী প্রজাতির পাখিরা অবাসস্থল গড়তো এসব গাছে। এসব গাছের ছায়াতলে বসে জীবন জীবিকা নির্বাহ করতো পাদুকা কারিগর, ভ্যানশ্রমিক ও মোটরসাইকেল চালকরা।
এরিপোর্ট লেখা পর্যন্ত জীবিত গাছের কোন হদিস মেলেনি। গাছের গোড়ায় সিট বেন্সের কংক্রিটের গুলো কোন এক কমিশনারের বাড়ি আছে বলে জানাগেছে।

Leave a Reply