1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় যশোর মণিরামপুরে গাছিদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় যশোর মণিরামপুরে গাছিদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

সন্দীপ কুমার কর্মকার, বিশেষ প্রতিনিধি :
‘যশোরের যশ, খেজুর রস’-এ শ্লোগানকে সামনে রেখে যশোর জেলার ঐতিহ্যবাহি ব্রান্ডিং পণ্য খেজুর গুড়, ও গাছি পেশা রক্ষায় যশোর মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নের গাছিদের নিয়ে এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৮ই ফেব্রুয়ারি বিকেলে এসটিই ইনিশিয়েটিভ নামের একটি অলাভজনক সংগঠনের উদ্যোগে উপজেলায় ভোজগাতী ইউনিয়নের হুরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গাছিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

যশোরের ঐতিহ্যবাহি খেজুর গুড় ও গাছি পেশা রক্ষা আন্দোলনের সংগঠক মোঃ আবু বকরের সভাপতিত্বে
ও ইস্রাফিল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ,

ইউপি সদস্য আব্দুল আলীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসটিই ইনিশিয়েটিভের সদস্য নাসিম রেজা, সুপ্রকাশ বিশ্বাস ও স্থানীয় সূধীজন। এ সময়ে ইউনিয়নের শতাধিক গাছি ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা যশোরের খেজুর গাছ, খেজুরের রস-গুড় বিলুপ্তি থেকে রক্ষার নানা যুক্তি তুলে ধরেন এবং যশোরের এ ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

মতবিনিময় সভায় উপস্থিত গাছিদের ফুল দিয়ে বরণ করে নেয়াসহ প্রত্যেককে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, যশোরের খেজুর গুড় ও গাছি পেশা রায় নিবেদিত একটি অলাভজনক সংগঠন ‘এসটিই ইনিশিয়েটিভ’ ২০২০ সাল থেকে যশোরের ঐতিহ্যবাহি খেজুর গাছ,

গুড় রক্ষায়-খেজুর গাছ রোপণ কর্মসূচী ও গাছি পেশা টিকিয়ে রাখতে গাছিদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews