1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকায় স্বামীকে হত্যা করে আত্মগোপনে থাকা স্ত্রী যশোরে আটক

  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকায় স্বামীকে হত্যা করে আত্মগোপনে থাকা স্ত্রী যশোরে আটক

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর আসলাম উদ্দীন হত্যায় জড়িত থাকা স্ত্রী উম্মে হাবিবা কণাকে যশোরের অভয়নগ উপজেলা থেকে আটক করেছেন র‌্যাব-৬

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিহত আসলাম উদ্দিনের স্ত্রী কণা`কে যশোরের অভয়নগর থেকে আটক করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-৬। র‌্যাব যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই টাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রীজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ। পরে ফ্রিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছা উপজেলার আসলাম উদ্দীন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে র‍্যাব এ মামলার ছায়া তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি সামনে আসে।

সবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারেন আসলামের স্ত্রী উম্মে হাবীবা কণা যশোরের অভয়নগরে এসে আত্মগোপনে রয়েছেন।

এরপর বুধবার অভয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর কণা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন অর্থ আত্মসাতের কারণে সে একাধিক বিয়ে করেন। আসলাম তার তৃতীয় স্বামী। অর্থ আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়। যশোর র‍্যাব-৬ এর অধিনায়ক আরো জানান, আটককৃত আসামিকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews