জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২। মঙ্গলবার ২৬ জুলাই ডিবি যশোরের এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু, এএসআই আজহারুল ইসলাম গণের সমন্বয়ে গঠিত একটা টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত ৯ টায় কোতোয়ালি মডেল থানাধীন রামনগর পিকনিক কর্নারের সামনে যশোর খুলনা মহাসড়কের সাইড হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আরিফুজ্জামান (৩৫), পিতা- ইসরাইল খান, সাং- আফরা মধ্যপাড়া, থানা ও জেলা- নড়াইল, মুস্তাফিজুর রহমান নয়ন (৩১), পিতা- বজলুর রহমান, সাং- হোগলাকান্দা, থানা- কোতোয়ালি, জেলা-যশোরদের ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৫,০০০ টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
Leave a Reply