1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রাইভেটকার সহ ৯কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আটক

  • বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরে প্রাইভেটকার সহ ৯কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আটক

নিজস্ব প্রতিনিধি: যশোর শহরের রাজারহাট থেকে ৬০টি সোনার বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন যশোর ৪৯ বিজিবির একটি টিম। তবে পালিয়ে গেছে গাড়ির চালক সহ স্বর্ণ পাচারকারীরা। জব্দ সোনার বর্তমান বাজার মূল্য আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত নয়টায় যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, সোনার চালান ভারতে পাচারের উদ্দেশে একটি সাদা রঙয়ের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের দিকে আসছে। এর প্রেক্ষিতে বিজিবির খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন।

খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় এলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। এরপর চালক ও সোনা পাচারকারী পালিয়ে যান পরে গাড়ির ভেতরে তল্লাশি করে আট কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, খুলনা সেক্টরের অধীনে এই দুটি ব্যাটালিয়ন চোরাচালান রোধকল্পে সদা সর্বদা তৎপর রয়েছেন এবং সোনা চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এর প্রেক্ষিতে যশোর বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বছরে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম সোনা আটক করতে সক্ষম হয়েছেন।

যার বর্তমান বাজার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত এক বছরে ৭০ কেজি সোনা বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়েছেন। খুলনা সেক্টরের এই দুইটি ব্যাটালিয়ন মিলে এপর্যন্ত সর্বমোট ১৬৩ কেজি সোনা আটক করতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews