বিএম মিলন, স্টাফ রিপোর্টারঃ যশোরের কুয়াদায় বে-সরকারী উন্নয়নমুলক সংস্থা আশা’র সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সফিকুল হক চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সংস্থার কুয়াদা বাজার ব্রাঞ্চ কার্যালয়ে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আশা কুয়াদা বাজার ব্রাঞ্চে সিনিয়র ম্যানেজার মো.সাজেদুর রহমান, সহকারী ম্যানেজার গোবিন্দ,
সিনিয়র লোন অফিসার রবিউল ইসলাম,সাহেব আলী,শাহিনুর রহমান,সুব্রতশীল, কল্পনা বেগম, শিক্ষা সুপার ভাইজার ইমরান হোসেন, পিসি রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, কুয়াদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম নাজমুল ইসলাম।

Leave a Reply