1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সহপাঠীর হাতে খুন হলেন পলিটেকনিক কলেজের শিক্ষার্থী লাশ মিলল সেফটি ট্যাংকে

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

সহপাঠীর হাতে খুন হলেন পলিটেকনিক কলেজের শিক্ষার্থী লাশ মিলল সেফটি ট্যাংকে

নিজস্ব প্রতিনিধি: যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকি নিখোঁজের ১০ দিন পর তার সহপাঠী আহসান কবীর অংকুরের বাড়ি থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করেছেন যশোরের র‍্যাব-৬। জেসমিন আক্তার পিংকি (১৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট কাউরিয়া গ্রামে জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যশোরের শার্শা উপজেলার নাভারন দক্ষিণ বুরুজ বাগান গ্ৰামের হত্যাকরি আহসান কবির অংকুরের বাড়ির সেফটি ট্যাংক থেকে যশোর র‍্যাব-৬ এবং শার্শা থানা পুলিশের সহায়তায় নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। এদিকে জেসমিন আক্তারের হত্যাকারী একই এলাকার আকবর আলির ছেলে আহসান কবির অংকুর (১৮)কে আটক করেছেন র‍্যাব।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, জেসমিন ও জেসমিনের হত্যাকারী অংকুর উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় জেসমিনকে আসামি অংকুর কৌশলে তার বাড়িতে নিয়ে এসে গত অনুমান ৯-১০ দিন পূর্বে গলা কেটে হত্যা করে জনশূন্য বাড়ির পশ্চিম পাশে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়।

তিনি আরও জানান, জেসমিন নিখোঁজ হবার পর জেসমিনের পিতা যশোর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। তার পর থেকে ছায়া তদন্তে নামেন যশোর র‍্যাব-৬। পরবর্তীতে তদন্ত করে অভিযুক্তের মাধ্যমে শুক্রবার লাশ উদ্ধার করাসহ আরো দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন । অন্য আটককৃতরা হলেন মুল হত্যাকারীর সৎ মা হোসনেয়ারা ও বড় ভাই রমেল। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয় বলে আসামী স্বীকার করেছে।

প্রথমে মেয়েটি শ্বাসরোধ করে ও মাথায় ইট দিয়ে আঘাত করে অংকুর,একাই তাকে হত্যা করা হয়েছে বলে জানায়। মূল আসামি সহ তার মা এবং ভাইকে র‍্যাব-৬ গ্রেফতার করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews