বাঘারপাড়া সংবাদদাতা: বিরতিহীন পরিবহনের মতো ছুটেচলা আজিব এক নেত্রী বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী,
উপজেলা বাসির সুখে দু:খে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে রাত কিবা দিনে সর্ব পেশার মানুষের পাশে দাড়ানো তার কাজ। গতকাল বৃহস্পতিবার ভিক্টোরিয়া পারভীন সাথী বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিতহ সকল শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
সদালাপি নেত্রী শিক্ষার্থী ও শিক্ষকের বাড়িতে যান, নিহতদের পরিবারের সকল সদস্যদের সান্তনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া আহতদের সুস্থতা কামনা করেন।

Leave a Reply