1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকের পিকনিকের এর বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪০

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকের পিকনিকের এর বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪০

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় যশোরের একটি পিকনিক বাস উল্টে ৩জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে ৫ জন নিহতের সংবাদ শোনাযাচ্ছে,তবে নিউজ লেখা পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতরা গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস স্টার্ফরা।

সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে অভারটেক করতে যেয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে। মেইন সড়ক থেকে বাসটি উল্টে যেয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এসময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা আরো ৪০ জন শিক্ষার্থী শিক্ষকরা। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এদিকে দুর্ঘটনার খবর শুনে আহত ও নিহতেন খোঁজ খবর নিতে আসেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

একের পর এক এ্যাম্বুলেন্স আহত শিক্ষার্থীদের নিয়ে যশোর হাসপাতালে আসলে হাসপাতাল চত্বরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে রোগীর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

আহতদের খোঁজ খবর নিতে এসে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনায় কবলিত সকল শিক্ষার্থীদের চিকিৎসায় কোন অসু্বিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। এই ঘটনায় আমরা শোকাহত।

যশোর জেনারেল হাসাপাতারের ডা. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। বাকী আর একজন ঘটনাস্থলেই মারা গেছে। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews