বৃহস্পতিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে সরকারের উন্নয়ন কর্মকান্ড গতিশীল এবং সহজলভ্য করার লক্ষ্যে গ্রাম সেবা সংস্থার(একটি সেবামূলক সংস্থা) উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম সেবা সংস্থার নির্বাহী পরিচালক ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,
প্রকল্প পরিচালক ওহেদুজ্জামান তুষার,প্রকল্প সুপার ভাইজার শামীম রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, মাহবুব হাসান রানু,
বি এম ফিরোজ আহম্মেদ, কাইয়ূম হাসান দিপু, গোলাম মোস্তফা, রেশমা বেগম, নাজমা বেগম, মনোয়ারা বেগম প্রমূখ। অনুষ্ঠানে চুড়ামনকাটি ইউনিয়নের কর্মীদের মাঝে গ্রাম সেবার পক্ষ থেকে বিভিন্ন কাজের জন্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সংগ্রহ
Leave a Reply