যশোরে শিক্ষকের কাছে চাঁদাবাজির ঘটনায় সজিব হোসেন (১৭) নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ষষ্টিতলা পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সজিব হোসেন যশোর জিলা স্কুলের ছাত্র। এবং সে শহরের শংকরপুর কালীতলার শুভ হোসেনের ছেলে।
ভুক্তভোগী যশোর জিলা স্কুলের ইংরেজির শিক্ষক আবুল কাসেম অভিযোগ করে বলেন, ৬ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে পৌর পার্কের গেটের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম।
এ সময় জিলা স্কুলেরই ছাত্র সজিব ও তার অপর বন্ধু কাব্য, জিম, মাহিম, কুয়াসা, আশিক, রিপু, অরিত্র, অর্ক ও অভিজিত এসে তাকে জিম্মি করে হাতের মোবাইল কেড়ে নেয়। পকেট চেক করে মানিব্যাগে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর দেড় ঘণ্টা ধরে বিভিন্ন গলির ভিতর নিয়ে নাজেহাল করে। পরে ওই চক্রটি বাসা পর্যন্ত যেয়ে ৮ হাজার টাকা নিয়ে ছাড়ে।
এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় সজিবকে আটক করা হয়েছে। থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।

সূত্র ঃ স্বাআলো
Leave a Reply