1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেষ ম্যাচ জিতে কোয়ালিফায়ারও নিশ্চিত করলো সিলেট

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

সবার আগে প্লে’অফ নিশ্চিত করেছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। এবার লিগপর্বের শেষ ম্যাচ জিতে নিশ্চিত করলো প্রথম কোয়ালিফায়ারও।

এই বিপিএলে মিরপুরের উইকেট নিয়ে খেলোয়াড়-কোচদের মুখ থেকে শুধু প্রশংসাই শোনা গেছে। কিন্তু হুট করেই যেন রূপ বদল করেছে উইকেট। গতকাল দুটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। আজও দিনের প্রথম ম্যাচটি হলো একই রকম। আগে ব্যাটিং করে খুলনা টাইগার্স করেছে মাত্র ১১৩ রান। এই রান তাড়া করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটেছে সিলেট স্ট্রাইকার্সের। ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা।

লিগ পর্ব নিজেদের শেষ ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের আসল কাজটাও সেরে রাখলেন মাশরাফিরা। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট ও ০.৭৩৭ নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সিলেট। শীর্ষ দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত হয়ে গেল তাদের।

এখন দুইয়ে কুমিল্লার হলো ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল। ১০ ম্যাচে রংপুরের ১৪ পয়েন্ট। এদের মধ্যে বরিশাল তাদের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে জিতলেও পয়েন্টে সিলেটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাদের হবে ১৬ পয়েন্ট। রংপুর নিজেদের দুই ম্যাচের একটি খেলবে কুমিল্লার বিপক্ষে। সেই ম্যাচে কুমিল্লা জিতলেও সিলেটের সমান ১৮ পয়েন্ট হবে তাদের। তাতে তারাও শীর্ষ দুইয়ে থাকবে, তাতে রংপুরের সুযোগ থাকবে না। আর যদি কুমিল্লার বিপক্ষে রংপুর জেতে তাহলে কুমিল্লাকে ১৬ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। রংপুর আজ চট্টগ্রামের বিপক্ষে জিততে পারলে সিলেটের সঙ্গে তারাও শীর্ষ দুইয়ের দৌড়ে থাকবে।

আরেকটু স্পষ্ট করে বললে, সিলেটের সমান ১৮ পয়েন্ট যেকোনো একটি দলই অর্জন করতে পারবে। কিন্তু কেউই তাদের ছাড়িয়ে যেত পারবে না। অথবা নিচের তিনটি দলের পয়েন্ট সমান ১৬ হতে পারে।

আজ টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে খুলনা। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৪১ এ নাহিদুল ইসলামের ২২ রানের ইনিংস ছাড়া, সেভাবে কেউ জ্বলে উঠতে পারেননি। সিলেটের হয়ে ইমাদ ওয়াসিম ৪ ওভারে ১০ রান দিয়ে ম্যাচ সেরা হয়েছেন। এ ছাড়া তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। রুবেল হোসেনও নিয়েছেন ২টি উইকেট।

১১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। ১০ রানেই দুই ওপেনারকে হারায় তারা। দ্বিতীয় উইকেটে মুশফিকুর রহিম ও জাকির হাসানের ৮০ বলে ৯০ রানের জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৪৬ বলে ৫০ রান করেছেন জাকির। ৩৫ বলে ৩৯ রান আসে মুশফিকের ব্যাট থেকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews