1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

সময় যত গড়াচ্ছে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের সংখ্যা ততই বাড়ছে। নিহতের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁই ছুঁই। এরই মধ্যে জানা গেল, স্মরণকালের অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান।

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তাকে জীবিত উদ্ধার করা গেলেও তুর্কি গোলরক্ষক ফিরলেন লাশ হয়ে। জানা গেছে, তুরস্কে ভূমিকম্প আঘাত হানার পর থেকেই নিখোঁজ ছিলেন দেশটির দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরে খেলা এই গোলরক্ষক। পরে ধ্বংসস্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইয়েনি মালাতইয়াসপরে লিখেছে, ভূমিকম্পে আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে ভুলব না। কী দারুণ এক মানুষ ছিলে!

এর আগে ধংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক ফুটবলার আতসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ডেইলি মেইল। পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে পাড়া পড়ে। জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানায়, ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews