1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী গণসংযোগ

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায়  বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর গণসংযোগ

বাঘারপাড়া  প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী যশোর -৪ নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মানসে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাঁর নিজ উপজেলা বাঘারপাড়ার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নে গণসংযোগ করেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উল্লেখিত দুই ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী দোহাকুলা ইউনিয়নের সুকদেবনগর বাজার, ছাই বাড়িয়া বাজার, খলসি বাজার, বহরমপুর বাজার, বালিয়াডাঙ্গী বাজার,পাগলতলা বাজার,কুটিবাড়ি বাজারসহ ধলগ্রাম ইউনিয়নের ধলগ্রাম বাজারে দিনভর গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন,মুক্তিযুদ্ধের চেতনার সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী জানান, বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি এ গণসংযোগ অব্যাহত রাখবেন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews