1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে

যশোর শিক্ষাবোর্ডে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাসের হার ৮৩.৯৫। একইসাথে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এমন তথ্য পাওয়া গেছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৮.১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী।

২০২২ সালে যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ হাজার ২৬৯ জন। এদের মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৭৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬ হাজার ৬৪৭, মানবিক বিভাগ থেকে ৬৭ হাজার ৬৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৪ হাজার ৫৫৯ ও বাণিজ্য বিভাগ থেকে ১২ হাজার ৮৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ২৯৫ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৫ ও মেয়ে ৪ হাজার ১৫৭, মানবিক বিভাগে ছেলে ২ হাজার ৩০৬ ও মেয়ে ৫ হাজার ৪৪৬ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৯০৩ ও মেয়ে ১ হাজার ৮৬ জন রয়েছে।

২০২২ সালের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ছয়টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কলেজগুলো হচ্ছে, হাজি নজরুল ইসলাম কলেজ, গোরাপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া, শেখপাড়া রাহাতননেসা গার্লস স্কুল এন্ড কলেজ শৈলকুপা, ঝিনাইদহ, সাউথবেঙ্গল কলেজ, কেশবপুর, যশোর, রাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মাগুরা, গোবরা মহিলা কলেজ, নড়াইল ও শিবরামপুর স্কুল এন্ড কলেজ মাগুরা। এসব কলেজ এমপিওভুক্ত না বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু।

প্রেসক্লাব যশোরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ওইসব কলেজকে শোকজ করা হবে। যথাযথ জবাব দিতে না পারলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। শতভাগ পাস করেছে ৩৯ টি কলেজ থেকে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাস, উপ বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সায়মা সিরাজ।

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews