যশোরে র্যাবের অভিযানে বিষাক্ত মদসহ ৫জনকে আটক করেছে । পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান ও জরিমানা আদায় করা হয়েছে। রোববার আটটা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন , মাছ বাজার গ্রামের গৌড় ঘোষের ছেলে মনোরঞ্জন ঘোষ , ফতেপুর ভায়না গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস , বাঘডাঙ্গা গ্রামের নিমাইয়ের ছেলে লিংকন , বিজয় বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস , ছাতিয়ানতলা গ্রামের পোলাদ আলীর ছেলে ইমতিয়াজ আলী।
এ সময় তাদের কাছ কে সাড়ে সাত লিটার বিষাক্ত দেশী মদ ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে করে জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়ায় মদ পান করে কয়েখজনের মৃৃত্যু হয়। এরপর থেকে তারা জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি শুরু করে। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানান এম নাজিউর রহমান।
Leave a Reply