1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন

  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোরে পৃথক দুই মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে খালাস পেয়েছেন আরেক আসামি।
গতকার সোমবার স্পেশাল জজ ও অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতে এ রায় ঘোষণা করা হয়।

স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা ও এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শা উপজেলার আমড়াখালী গ্রামের সিদ্দিকের ছেলে নজরুল ইসলাম ও একই উপজেলার সরদার বারীপোতা গ্রামের সিরাজ আলীর ছেলে শামীম হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে মাদকবিরোধী অভিযানে যান। এ সময় ওই গ্রামের কাবিল হোসেনের বাড়ির সামনে থেকে ঝিকরগাছার ছুটিপুরের দিক থেকে আসা একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-১১-১৮০৩) থামিয়ে তল­াশি করা হয়। গাড়ি থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারসহ নজরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় এস আই কামরুজ্জামান কোতোয়ালি থানায় মামলা করেন।একই বছরের ৩১ আগস্ট নজরুল ইসলাম ছাড়াও তার সহযোগী বেনাপোলের দিঘিরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রায়ে অপর আসামি বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
অন্যদিকে ২০১৭ সালের ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নাভারণ-বাগআঁচড়া সড়কের ভুট্টো মিয়ার হোটেলের সামনে অভিযান চালান এসআই ইমরুল হোসাইন। এ সময় ৬০০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
শার্শা থানার এসআই কানু চন্দ্র বিশ্বাস তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত) ফাহমিদা জাহাঙ্গীর আসামি শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সুত্র সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews