দ্বিধাবিভক্তি—
বদরুদ্দিন বাবুল
আজ দ্বিধাবিভক্ত সাধারন জনজীবন
কেউ কাউকে বিশ্বাস করতে পারছেনা,
কেমন জানি গুমোট ভাব
তবেকি কোন অশনি সংকেত।
পরস্পরকে দোষারোপ স্বভাবে পরিনত
সহযোগিতা আজ দূর নির্বাসনে,
আখের গোছাতে সবাই ব্যস্ত
সামাজিক শৃঙ্খলাবোধ গেছে ভেসে।
বিভক্তিতে বাড়ছে সামাজিক অপরাধ
জন্মেছে চাপা হিংসার আগুন,
সুযোগ সন্ধানিরা লুটপাটে বেপরোয়া
স্বস্তি নেই শান্তি নেই সমাজে।
বিভক্তির কারনে জ্বলছে আগুন
চারিদিকে উঠেছে হা-হুতাশ শোরগোল,
বাস্তবতার রোষানলে পুড়ছে সমাজ
আসবেকি এখনই ঝড়ো বাতাস।
এইতো সেদিনও ছিলাম একসাথে
হঠাৎ একটি দমকা বাতাস,
চারিদিকে শুধু হিংসার আগুন
দিল সব লন্ডভন্ড করে।
বিভক্তির সর্বগ্রাসি আগুনের খেলায়
এভাবেই পুড়বেকি সমাজ সংসার,
কোন কি সমাধান নেই
একটু সুখ-শান্তিতে বেঁচে থাকার ।
বাবুল/২৫ জুলাই *২০২২
Leave a Reply