বাঘারপাড়ার বাকড়ীতে কম. মহেশ গোলদারের ১৪ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
বিশেষ প্রতিনিধিঃ
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী গ্রামে প্রয়াত কমরেড অমল সেনের পাথদর্শী কমরেড মহেশ গোলদারের ১৪ তম প্রয়াণ দিবস স্মরণে ৪ ফেব্রুয়ারি শনিবার বিকালে নিজ বাড়িতে সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটি ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা ও নড়াইল জেলা কমিটি। উক্ত সমাধিতে শ্রদ্ধা জানান অমল সেন স্মৃতি রক্ষা
কমিটির সহ সভাপতি বাবু কংকন পাঠকের নেতৃত্বে কমরেড শৈলেন গোস্বামী, কমরেড সুমন্ত অধিকারি, অজিত বিশ্বাস, কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড মিজানুর রহমান, কমরেড আব্দুস ছবুর মোল্যা, কমরেড সুবোধ বিশ্বাস, কমরেড মলয় লস্কর। নড়াইল জেলা কমিটির পক্ষ থেকে ফুল দেন কমরেড শৈলেন গোস্বামী, কমরেড সুমন্ত অধিকারী, বাবু অজিত বিশ্বাস।
যশোর জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড মিজানুর রহমান, কমরেড ছবুর মোল্যা, বাবু আনন্দ, বাবু মলয় লস্কর, বাবু সুবোধ বিশ্বাস প্রমূখ।
Leave a Reply