স্টাফ রিপোর্টারঃ বাঘারপাড়া পৌর বিএনপির নেতা কারাবন্দী নেতা মোঃ আমিনুর রহমান এর স্ত্রী শুক্রবার রাতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে অ-ইন্নাইলায়হে রাজিউন। মরহুমার স্বামী নাশকতা মামলায় দীর্ঘ দিন কারাগারে বন্দী।
স্ত্রীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কারা কতৃপক্ষের কাছে আবেদন করলে কারা কর্তৃপক্ষ ৪ ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে (স্ত্রীর) জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
পারিবারিক কবরস্থানে দাফন শেষে আবারও তাকে জেল হজতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে বাঘারপাড়া সিদ্দিকীয়া সিঃ ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এসময় শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক,মোঃ শামছুর রহমান।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আবু তাহের সিদ্দিকী।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,মোঃ আনিসুর রহমানউ পজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,মোঃ হাফিজুর রহমান।বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগীসং গঠন এর নেতৃবৃন্দ।

Leave a Reply