1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউরোপে গোলের রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

ইউরোপে গোলের রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

লিওনেল মেসির অর্জনের মুকুটে আরও একটি পালক যোগ হলো। যদিও গত ডিসেম্বরে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জিতেছেন। তবুও কাল মঁপেলিয়ের বিপক্ষে মেসি যে রেকর্ডের দেখা পেলেন, সেটি অনন্য এক অর্জনই।

মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলটি ছিল মেসির ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের ৬৯৭তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। এই গোলে তিনি ছাড়িয়ে গেছেন ৬৯৬ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

পিএসজির হয়ে এবারের মৌসুমে মেসির গোল ১৩টি। ফ্রেঞ্চ লিগে ৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৪টি। এই সংখ্যাটা যে মৌসুম শেষে আরও বাড়বে, সেটা বলাই যায়। তবে রোনালদো আপাতত মেসির সঙ্গে এই জায়গায় লড়ার সুযোগ পাচ্ছেন না।জানুয়ারিতে তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তিনি নিজেই বলেছেন, তাঁর ইউরোপে খেলার কাল শেষ হয়েছে। ২০২৫ পর্যন্ত তাঁর আল নাসরের সঙ্গে চুক্তি।

পর্তুগিজ তারকা তাঁর ইউরোপীয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে—৪৫০। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫ আর জুভেন্টাসের হয়ে ১০১। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অবশ্য রোনালদোরই—১১৮টি।

কাল মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের সহায়তায় দারুণ এক গোল করে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। প্রথম গোলটি ছিল রুইজেরই। ৮৯ মিনিটে নর্দিনের গোলে ব্যবধান কমায় মঁপেলিয়ে। তবে যোগ করা সময়ে জারে-এমেরি গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews