1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে মদ সহ প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায়

  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে মদ সহ প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায়

যশোর প্রতিনিধিঃ  যশোরের বেনাপোল রেল ষ্টেশনে বন্ধন এক্সপ্রেস ট্রেনে আাবারও র‌্যাব-৬, যশোর এর যৌথ অভিযানে ২০ টি বিদেশী মদ সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও রাজস্ব আদায়। স্থানীয় জনগণ এবং যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, বন্ধন এক্সপ্রেস ট্রেনটির ৯০ থেকে ৯৫ শতাংশ যাত্রী এখন লাগেজ পার্টি নামধারী চোরাকারবারী।

পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারত ও বাংলাদেশ চোরাকারবারী সিন্ডিকেট আন্তর্জাতিক এই ট্রেনটি দখল করে নিয়েছে। ট্রেনটি দখল নিয়ে প্রতিদিন ট্রেন বোঝায় করে চোরাকারবারীরা ভারতীয় মালামাল রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করছে। এসব মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিছ, কম্বল, কসমেটিক্স,

শাল সোয়েটার সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের ভিতরে আবার কৌশলে আসছে মাদকদ্রব্য। উক্ত অভিযোগের বিষয়ে র‌্যাব-৬, যশোর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

কলকাতা হইতে খুলনা গামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অবৈধ ভাবে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল চোরাকারবারীরা আমদানি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৬,

যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল একই দিনে আনুমানিক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ট্রেনে অভিযান পরিচালনা করে ,অবৈধ ২০ টি বিদেশী মদ সহ সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করে।

এছাড়াও দালাল এবং ছিনতাইকারীদের হয়রানি বন্ধে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ ইমিগ্রেশনে সহায়তা করে এবং ভারত থেকে রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে আমদানিকৃত সকল মালামালের রাজস্ব আদায়ের জন্য কাস্টমসকে সহায়তা প্রদান করা হয়। ফলে এক দিনে সরকারের প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানকৃত মালামাল ও রাজস্ব আদায় করা সম্ভব হয়।

অপর দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী সিন্ডিকেট, ছিনতাইকারী এবং দালাল চক্র ষ্টেশন এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়।
র‌্যাব-৬, যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, জব্দকৃত মালামাল পরবর্তীতে যশোর বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়।

উক্ত অভিযানের ফলে সরকারী রাজস্ব ফাঁকি বন্ধ সহ বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাধারণের হয়রানি দূর হবে বলে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেন।

চোরাকারবারীদের গ্রেফতার সহ সরকারী রাজস্ব ফাঁকি বন্ধে এবং বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাধারণের হয়রানি দূর করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ শফিকুল ইসলাম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews