1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেব্রুয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষে কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা চলা কালে আওয়ামীলীগের হামলায় ৭ নেতা কর্মী আহত

  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষে কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা চলা কালে আওয়ামীলীগের হামলায় ৭ নেতা কর্মী আহত

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে আগামী ৪ফেব্রুয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষে বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা স্কুল মাঠে বিএনপির এক প্রস্তুতি সভা চলাকালে আওয়ামীলীগের হামলায় ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার কে এম খলিলুর রহমানসহ ৭ জন গুরুতর আহত হয়েছে।

এ সময় হামলাকারিরা বিএনপি নেতা-কর্মীদের ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে বলে থানা সূত্র জানায়।

থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান আগামী ৪ ফেব্রæয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষে ২ফেব্রুয়ারী বিকালে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ইউনিয়নের বাউশলা স্কুল মাঠে এক প্রস্তুতি সভা করছিলেন।

সেখানে প্রধান অতিথি থানা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাকের বক্তব্য শেষে প্রস্তুতি সভার সভাপতির বক্তব্য শুরুর আগেই উক্ত বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগের একদল নেতা কর্মী বাঁশের লাঠি নিয়ে প্রস্ততি সভায হামলা চালায়।

হামলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার কে এম খলিলুর রহমান(৭০),

ইউনিয়ন বিএনপি নেতা দবির উদ্দীন বিশ্বাস(৪৫),শরিফুল ইসলাম(৩৫), রাসেল হোসেন(৩৫), আব্দুল আজিজ(৫৫) সহ ৭ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে চেয়ারম্যান মাস্টার খলিলুর রহমান, ইউপি সদস্য দবির উদ্দীন বিশ্বাস মারাত্মক আহত হন।

তাদের হামলায় শরিফুল ইসলাম, রাসেল হোসেন ও আব্দুল আজিজের ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপির সভায় হামলার বিষয়ে আমি কিছুই জানিনা।

কেশবপুর থানার এস আই মনিরুজ্জামান সাংবাদিকদের জানান হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিবেশ শান্ত করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ এ হামলার তীব্র নন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন একটি দলের প্রস্তুতি সভায় নির্মম ভাবে হামলা চালিয়ে নেতা কর্মী দের আহত কারা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

একই সাথে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews