আজ ডিবি যশোরের এসআই (নিঃ)শেখ আবু হাসান, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১০ টায় যশোর জেলার কোতয়ালী থানাধীন চাচড়া ডাল মিল পশ্চিমপাড়া (পৌরসভা ৫ নং ওয়ার্ড) সাকিনস্থ জনৈক মোমিনুর রহমান (২৮), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-অমৃত বাজার মাগুরা, থানা-ঝিকরগাছা, জেলা- যশোর এর মুদি দোকানের সামনে চাঁচড়া চেকপোস্ট মোড় হতে পালবাড়ী গামী (ঢাকা রোড) পিচের রাস্তার উপর হইতে আসামী
মোঃ নুর ইসলাম (৫৩), পিতামৃত- আব্দুল আজিজ, মাতামৃত- রহিমা বেগম, সাং-গাতীপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৫,০০০/= (পয়তাল্লিশ হাজার) টাকা।
Leave a Reply