1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চিকিৎসকের অবহেলায় মাদরাসা ছাত্রীর মৃত্যু

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

যশোরে চিকিৎসকের অবহেলায় মাদরাসা ছাত্রীর মৃত্যু

যশোরে চিকিৎসকের অবহেলায় মিম (১১) নামে একজন মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গেটে অসীম ডায়াগনস্টিক সেন্টার (ক্লিনিকে) এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মিম শহরের চাচড়া মধ্যপাড়ার রবিউল ইসলামের মেয়ে।

নিহতের মা ববিতা বেগম ও বাবা রবিউল অভিযোগ করে জানায়, মিমের গলায় টনসিল হয়েছিলো। মঙ্গলবার সন্ধ্যায় সদর হাসপাতাল গেটে অসীম ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি।

রাতেই ওই ক্লিনিকে তপঙ্কর বিশ্বাস অপারেশন করেন। সকালে আমার মেয়ে ওই ক্লিনিকে মারা যায়। পরে মরদেহ ক্লিনিকের লোকজন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। আমরা দেখতে না পেয়ে মিমকে আবার জেনারেল হাসপাতালে ভর্তি করি। ডাক্তার দেখেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন মৃত অবস্থায় এখানে আনা হয়েছিলো।

জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

জানতে চাইলে অসীম ডায়াগনস্টিক সেন্টারের মালিক অসীম কুমার বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা কি কারণে মারা গেছে বলতে পারবো না। ডাক্তার জানেন।

জানতে চাইলে ডাক্তার তপঙ্কর বিশ্বাস বলেন, টনসিল অপারেশন কখনো ভুল হবার বিষয় না কাল রাতে সফলভাবে ওটি করে এসেছি। রোগী তখনো ভালো ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে বলতে পারবো না। সূত্র ঃ  স্বাআলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews