1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন- মানবতার কারিগর রাজিবুল ইসলাম

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন- মানবতার কারিগর রাজিবুল ইসলাম

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।

এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।

এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের ছেলে মানবতার কারিগর নামে পরিচিত রাজিবুল ইসলাম রাজিব। স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও তাকে ‘মানবতা কারিগর বলেই ডাকে। রাজিবের এই উদ্যোগটি একটু ব্যতিক্রমী উদ্যোগ। মোঃ রাজিবুল ইসলাম রাজিব মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী ও মেঘশিমুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পূর্বধলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং অনার্স পাশ করেন।

পুরো উপজেলায় রয়েছে এই ‘মানবতা কারিগর রাজিবুল ইসলাম রাজিবের আনাগোনা। তার এই ব্যতিক্রমি উদ্যোগ বেশ সাড়া ফেলেছে সারা উপজেলা সহ সারা জেলায়। তিনি উদ্যোগ নিয়েছেন পুরো উপজেলায় অসহায় মানুষের পাশে থাকবেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত।

তার অসাধারণ উদ্যোগ মানুষের মাঝে আলোচনায় চলে আসে ‘মানবতার কারিগর হিসেবে’। তিনি উদ্যোগ নিয়েছেন তার উপজেলার কোনো অসহায় মানুষ না খেয়ে না পড়ে বেঁচে থাকবে না।তার সাধ্যমতো তিনি সহযোগিতা করে যাবেন।

পূর্বধলা উপজেলার একজন সংবাদকর্মী বলেন, ‘এই এলাকায় অনেক গরীব মানুষ আছে, যাদের শীতবস্ত্র তো দূরের কথা, পড়নের কাপড়-চোপড়ও জোটে না। প্রায় প্রতিদিনই দেখি গরীব-অসহায় ব্যক্তিরা সাহায্যের জন্য আসে রাজিবের কাছে। এ অবস্থায় রাজিব এই উদ্যোগ নিয়েছে। আমি রাজিবের এই উদ্যোগটিকে স্বাগতম জানাই।

পূর্বধলা উপজেলার রেল স্টেশন রোডের বাসিন্দা সালাম মিয়া জানায়, প্রতি বছর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে শীতবস্ত্র বিতরণ করে কিন্তু অনেকেই তা পায় না। তিনি আরও জানায়, অসহায় মানুষের স্বার্থে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজিব। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের বাড়িতে অব্যবহৃত অনেক পুরাতন কিংবা নতুন কাপড়, জুতা-স্যান্ডেল বা থালা-বাসন থাকে, যা ফেলে রেখে নষ্ট করে। সেইগুলো নষ্ট না করে যদি এভাবে রাজিবের মতো ‘মানবতা কারিগর হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা ইচ্ছে করলেই আমাদের পুরাতন কিংবা নতুন কাপর বা শীতবস্ত্রগুলো সুন্দর করে আমাদের ঘরে সাজিয়ে না রেখে অসহায় মানুষের প্রয়োজন অনুসারে বিনামূল্যে দিয়ে দিতে পারি।

রাজিবুল ইসলাম রাজিব বলেন, ‘এই কাজটি করার আরেকটি উদ্দেশ্য হলো- প্রথমত আমাদের সমাজের সকল স্তরের মানুষদের সততার শিক্ষা দেওয়া। দ্বিতীয়ত, মানুষকে সচেতন করা। বিত্তবান মানুষ অসহায় মানুষের পাশে যেন দাঁড়ায়।

তিনি বলেন, ‘আমি পরবর্তীতে অসহায় মানুষকে দিনে এক বেলা করে খাবার দেওয়ার স্বপ্ন বুকে লালন করছি, জানি না কবে আল্লাহ এটার বাস্তবে রূপ লাভ করবে।

মানবতার কারিগর রাজিবুল ইসলাম রাজিবের কাছ থেকে কাপড় ও বিভিন্ন সহযোগিতা পেয়ে উচ্ছসিত একজন দুস্থ মানুষ বলেন, ‘উদ্যোগটা খুবই ভাল। মানুষ উপকার পাচ্ছে। বিশেষ করে শীতের মধ্যে বেশি উপকার পাবে মানুষ। আমরা দোয়া করি রাজিব যেন অনেক বড় হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews