খুলনায় মিলন ফকির (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মিলন জামিরা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সকালে মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলেন।
এ সময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি ছোঁড়ে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সূত্র :কালেরকণ্ঠ
Leave a Reply