মানুষ গড়ার কারিগর প্রথিতযথা শিক্ষক যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাঁখারগাতী এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের ভূতপূর্ব বাংলা শিক্ষক এস.এম জাহিদ কামাল স্যার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় যশোরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুণী এই শিক্ষকের মৃত্যুতে শাঁখারিগাতী গ্রামবাসী, স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
জাহিদ কামাল স্যার পাঠ্যদানের কলাকৌশল ও সাহিত্যের উপর দক্ষতার অধিকারী ছিলেন। তিনি জীবনের অনেক সময় সাহিত্যচর্চা করেছেন। প্রতিটি ক্ষেত্রে দরদী মনোভাব, আদর, সোহাগ, শাষণ ছিল তাঁর সহজাত বৈশিষ্ট্য।সংগ্রহ

Leave a Reply