1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঠান পাইকপাড়ায় ১৬ দলীয় হাডুডু : ১০৭তম আসরের চ্যাম্পিয়ন ভোজগাতী

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

পাঠান পাইকপাড়ায় ১৬ দলীয় হাডুডু : ১০৭তম আসরের চ্যাম্পিয়ন ভোজগাতী

খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে ১৬ দলীয় ১০৭তম হাডুডু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সকালে দু’দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতি-এর আয়োজন করে। তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে এদিন দুপুরের পর থেকে দূরদুরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিলোনা বিদ্যালয়ের মাঠে। দোকানপাট-রাস্তাঘাটসহ চারিদিকে ছিল; শুধু মানুষ আর মানুষ।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা গড়িয়ে যাওয়া ফাইনালে খেলায় খুলনার ভোজগাতী দল ৩-১ গোলে যশোরের বাঘারপাড়ার মধুপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালেক শেখ ও ইউসুফ আলী খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শেখ আব্দুল হামিদ, সেনা কর্মকর্তা ফরিদুল আলম খান, খান মেটালের সত্ত্বাধিকারী আজগর আলী খান টিটো প্রমুখ।

এ সময় আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ প্রাইজমানি তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে রাতে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, খুলনাসহ যশোরের শিল্পীরা গান পরিবেশন করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews