যশোরের চৌগাছা কপোতাক্ষ নদীতে মাছ ধরতে গিয়ে স্টোক করে আবুল খায়ের(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার
রাত ১২ টার সময় ডাকবাংলা ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খায়ের পৌর সভা ৮ ওয়ার্ড স্কুল
পাড়ার মৃত আছর আলীর ছেলে। স্থানীয়রা জানান, নদীতে লাশ দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দেন।পুলিশে লাশটি উদ্ধার করে।
পরিবারের লোকজন বলেন আবুল খায়েরের মাছ ধরা নেশা ছিল। শুক্রবার বিকেল চারটার সময় মাছ ধরতে তিনি বাড়ি থেকে বের হন পরে জানতে পারেন তার লাশ পাওয়া গেছে। তারা আরো জানান,খায়েরের আগে থেকেই হাার্টের সমস্যা ছিল।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন কপোতাক্ষ নদীতে জালসহ পরিত্যক্ত অবস্থায় লাশ পাওয়া গেছে । লাশ মর্গে পাঠানো হয়েছে।সংগ্রহ

Leave a Reply