1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশকে এগিয়ে নিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নারীরা : এমপি রণজিৎ

  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোট ঃযশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন, নারীরা এখন সব জায়গায় কাজ করছেন। প্রত্যেকটি জায়গাতেই তারা ভালো করছেন। নারীরা শুধু অনুপ্রেরণাই দেয় না, নেতৃত্ব দেয় ও কর্তৃত্ব করে। আর এ নারী উন্নয়ন ও ক্ষমতায়নের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে পুরুষের থেকে নারীদের আন্তরিকতা বেশি দেখা যায়। এ চর্চা মূলত পরিবার থেকেই শেখেন নারীরা। নারীদের প্রতি যোগ্য সম্মান ও আস্থা রাখা গেলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আজকে নারীরা রাজনীতি, বিমান, সেনাবাহিনী, আদালত সবখানে অনেক ভালো করছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নারীরা। রোববার (২৩ জুলাই) যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের নারী নেতৃত্ব সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামাত-বিএনপির সমালোচনা করে রনজিৎ রায় বলেন, যারা উন্নয়ন চায়না, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।স্বপ্ন দেখে লাভ নেই। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেবে আওয়ামীলীগ। এদিন বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন যুব মহিলালীগের আয়োজনে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা হরিপদ রায়, মিজানুর রহমান, শচীন্দ্রনাথ বিশ্বাস, প্রনয় সরকার, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, সাধারণ সম্পাদক নুর জালাল খান, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, যুবলীগ নেতা আওয়াল সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক রনি ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক রজিবুল ইসলাম ও টিপু সুলতান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কুতুব হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews