যশোরের চৌগাছায় মাসিক উন্নয়ন সভায় নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সভার চিঠি পৌঁছে দিলেও উপস্থিত থাকেন না একাধিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
উপজেলা কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও একাধিক সদস্য মাসিক সভায় উপস্থিত থাকেন না। মাসিক সভা নিয়ে আমাদের থানার ওসি, ইউপি চেয়ারম্যানসহ একাধিক সদস্য উদাসীন। একাধিক বার বলার পরও গুরুত্ব দিচ্ছেন না অনেকে। উপস্থিত সদস্যরাও সঠিক সময়ে আসেন না বলে অভিযোগ করেন আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান বলেন, ভাস্কার্যের মোড়সহ একাধিক মেইন সড়কে বাস না রাখার দাবী ও বাজারে অবৈধ যানের কারণে সৃষ্টি যানজটের বিষয়টি তুলে ধরেন। এসময় উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, ইট ভাটার কারণে রাস্তায় মাটির প্রলেপ পড়ছে, যার কারণে রাস্তার স্থায়িত্ব কমতে শুরু করেছে। বেপরোয়া ভাটার ট্রাক চলাফেরার কারণে অনেক রাস্তায় ভাঙন শুরু হয়েছে। এছাড়াও সভায় মাদক নিয়ন্ত্রন, উপজেলাতে জাদুঘর তৈরীর উদ্দ্যোগ, চৌগাছা খেজুর গুড়ের মেলার সফলতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।(সংগ্রহ)
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্ত্বে সভায় আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, নুরুল কদর,
আবুল কাসেম, আব্দুল হামিদ মল্লিক ও এস এম মোমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, সাবরেজিস্ট্রার মোস্তাক হোসেন, থানার উপপরিদর্শক মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল করিম, সহকারী প্রকৌশলী ফেরদৌসী খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আল ইমরান, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজসহ একাধিক ব্যাক্তিবর্গ।

Leave a Reply