স্টাফ রিপোর্টার : বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর , বাঘারপাড়া থানা শাখার মানববন্ধন।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর বাঘারপাড়া থানা শাখার সভাপতি মুহাম্মদ হাসিবুর রহমান।
শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (২৬ জানুয়ারি ২০২৩) বৃহস্পতিবার, বিকাল ৩ টায়, বাঘারপাড়া চৌরাস্তা প্রাঙ্গণে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর বাঘারপাড়া থানা শাখার যৌথ ব্যবস্থাপনায় মানববন্ধন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শাখার বিশ্ব_বিদ্যালয় সম্পদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।
দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অংকন করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে,
এবং ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
থানা সভাপতি মুহাম্মাদ হাসিবুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া থানা শাখার সহ_সভাপতি মুহাম্মাদ মহিদুর রহমান, সাধারণ সম্পাদকঃ নেওয়াজ মোর্শেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান, নারকেল বাড়িয়ার সভাপতি আবুল হাশেম,
কোরআন তেলাওয়াত করেছেন সাবেক, কওমি মাদ্রাসা সম্পাদক এহসান উল্লাহ সাবেক, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবায়ের আনছারী।

Leave a Reply