1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচি’র নবম মৃত্যুবার্ষিকী আজ

  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচি’র নবম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচি’র নবম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। ওইদিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তর যশোর ব্যুরো অফিসে স্মরণসভার আয়োজন করা হয়। স্বজন সমাবেশ যশোর শাখার সভাপতি জিএম জুলফিকার আবদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন ও দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।

বক্তারা বলেন, সাংবাদিক কিরণ সাহা বস্তুনিষ্ট সাংবাদিকতা করেছেন। তিনি নীতি ও আদর্শের সঙ্গে কখনো আপোস করেননি। তিনি বস্তুনিষ্ট সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি দক্ষ সংগঠক হিসেবে সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি তার কর্মের মধ্যদিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

এদিকে, শহরের পুরাতন কসবা আজিজ সিটির নিজ বাসভবনে তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান হবে।

কিরণ সাহা যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews