1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেজপাড়ায় ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা

  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বেজপাড়ায় ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা

যশোর শহরের বেজপাড়ায় এক নারীর ঘরে ঢুকে মারপিট ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় । আহত লক্ষী রানী শংকরপুর বাস টার্মিনাল এলাকার অসীত কুমার দাসের মেয়ে। স্থানীয়রা আহত অবস্থায় লক্ষীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

লক্ষী রাতদিন নিউজকে জানায়, বেজপাড়ার কার্তিক সেনের বাড়িতে তিনি ভাড়া থাকেন। রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হওয়ার জন্য দরজা খুলতেই মুখে গামছা বাধা অবস্থায় দুইজন যুবক তার উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় আঘাত করে। পরে চাকু দিয়ে উড়ুতে একাধিক ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, ছয়মাস আগে ওই এলাকার ইউসুফ মোল্লার ছেলে রুবেল হাসানকে ভালোবেসে হিন্দু ধর্মছেড়ে মুসলমান ধর্ম গ্রহন করেন। তারা বিয়েও করেন। এরপর পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে রুবেল বেজপাড়ার কার্তিক সেনের বাড়িতে ভাড়া করে রাখেন।

হঠাৎ রুবেল হাসান তাদের বিয়ে অস্বীকার করে তার সাথে খারাপ আচরণ শুরু করে। নানা ধরনের হুমকি ধামকিও দিতে থাকে। লক্ষীর ধারনা হাসানই ওই সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাইফুর রহমান জানান, ওই নারীর বেশ কয়েকস্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews