যশোর প্রতিনিধি: গতকাল মঙ্গল বার ২৪ জানুয়ারী যশোরের ডিবি এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, সংগীয় এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
গভির রাতে যশোর চৌগাছা থানাধীন মাশিলা সাকিনস্থ মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ হতে মোঃ শাকিল মিয়া(২২), পিতা-মোঃ শরিফুল ইসলাম, মাতা-নাছিমা খাতুন,
সাং-মাশিলা পশ্চিমপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর’কে ৫৭ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালের মূল্য অনুমান ১,৭১,০০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মাদক আইনে একটি এজাহার দায়ের করেন।

Leave a Reply