1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মানববন্ধনে মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোরে মানববন্ধনে মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

যশোরের সাগরদাঁড়ীতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও মানববন্ধন করা হয়েছে। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়র, বাইরেনের সমতূল্য পর্যায়ের কবি যশোরের মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এতো কম সময়ে এতো বেশি সমৃদ্ধ হতো না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভান্ডার সম্পর্কে ততবেশি জানেও না। এজন্যে মধুসূদনকে চর্চার জন্যে ও তাঁর সাহিত্য গবেষণার জন্যে যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যশোরবাসীর।

সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল বুধবার বিকালে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনের রাস্তায় একই দাবিতে মানববন্ধন করা হবে।

মানববন্ধন শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহকারী সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় ও আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান,পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দিপংকর দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিকী,

স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি, প্রমুখ।

সমাবেশ থেকে অবিলম্বে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews