1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

খুলনায় যুবলীগের সম্মেলনে যাত্রাকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে কিছু সময় অবস্থান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (২৩ জানুয়ারী) রাতে যশোর থেকে খুলনায় যাওয়ার পথে রূপদিয়া বাজারে নেমে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ইউপি কার্যালয়ে অবস্থান করেন।

এসময় তার সফরসঙ্গী হিসেবে খুলনার সম্মেলনে অংশগ্রহণ করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ রাজু আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের অবস্থানকালীন সময়ে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশ গড়ার কারিগর হিসেবে বঙ্গবন্ধু যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। দেশ গড়ার কারিগর হিসেবে যুবলীগ ১৯৭২ সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরাতো শুধু রাজনীতি করি না। আমরাতো কর্মও করি। আমরা যেখানেই কর্ম করি না কেন সেখান থেকেই আমরা মানুষের কাজে লাগতে পারি।

যেমন আমি ব্যবসা করি, সেখানে শ্রমিক আছে আমরা তাদের কল্যাণে কাজ করি। আমার উপার্জিত অর্থ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য কাজ করি। যুবলীগের কাজটা শুধু রাজনীতিতে নয়, মানুষের কল্যাণেও যুবলীগ কাজ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে খুঁজতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে বলেছিলেন। আমরা সেই সোনার ছেলে খুঁজছি।

যাতে দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করতে পারে। প্রধানমন্ত্রীও চাচ্ছেন, সব শ্রেণী পেশার যুবকই সোনার ছেলে হিসেবে গড়ে উঠুক।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে কাজ করবে আওয়ামী যুবলীগ। সংগঠনটি হবে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন। সে লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে সারাদেশের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে সাবেক ছাত্রনেতা সহ স্বচ্ছ ভাবমূর্তির তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যেমন সোনার মানুষ প্রয়োজন, যুবলীগের নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক তেমন মানুষই বাছাই করা হচ্ছে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews