1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় তিন দিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

এরপর উপজেলা পরিষদ চত্বরের অনূপ্রভা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি যশোরের উপপরিচালক মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা বিশ্বাস, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রুহুল আমিন। কৃষি অফিস জানায়, কৃষক ও কৃষিতথ্যের সমন্বয় ঘটাতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষক তাঁর ফসলের রোগ-বালাই, বালাইনাশক, কৃষিঋণ, বীজের মান, জমির প্রকৃতিভেদে ফসল, গবাদিপশুপালন ও মৎসচাষ সম্পর্কে তথ্য মিলছে।

মেলায় কৃষিপ্রযুক্তি, পশুখাদ্য, বীজ, মৎস্যখাদ্য, কীটনাশক, কৃষকের উৎপাদিত ফসল, ব্যংকসহ উপজেলার কৃষিসংশ্লিষ্ট অধিদপ্তর ও কোম্পানির অংশগ্রহণে ২০ টি স্টল কৃষক এবং শিক্ষার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনদিনব্যাপী এ মেলা চলবে আগামী বৃহষ্পতিবার পর্যন্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews