1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ই জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এবং বেনাপোল ইমিগ্রেশন কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হাসানুজ্জামান জানান, আজ বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য মোট ২ জন পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয় গেছে।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোঃআবুল কালাম আযাদও ভারত থেকে আসা ওই পাসপোর্ট যাত্রীর করোনার পজেটিভের বিষয়টি নিশিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews