1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৭ হাজার রানের চূড়ায় তামিম

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

৭ হাজার রানের চূড়ায় তামিম

স্বীকৃত টি-টোয়েন্টিতে রান তোলায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ‌্যে সবার উপরে ছিল তামিম ইকবালের নাম। আজ চট্টগ্রামে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০তম ব‌্যাটসম‌্যান হিসেবে ৭ হাজার রান ছুঁয়েছেন তামিম। ২৪৩ ইনিংসে তামিম এই মাইলফলকে পৌঁছেছেন। দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে।

৫ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানে লক্ষ‌্য তাড়ায় ব‌্যাটিংয়ে নেমেছিলেন খুলনা টাইগার্সের ওপেনার। চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে ব‌্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে ৭ হাজার রান পেরিয়ে যান তামিম।

তামিমের মাইলফলক ছোঁয়া ইনিংসটি থামান নিহাদুজ্জামান। এই স্পিনারকে এগিয়ে এসে উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক‌্যাচ দেন। ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টোয়েন্টিতে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি।

এ ফরম‌্যাটে তার মোট সেঞ্চুরি ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি। যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা তামিম ৭৮ ম‌্যাচে করেছেন ১৭৫৮ রান।

সাকিব আল হাসান রান তোলায় আছেন দ্বিতীয় স্থানে। ৩৫৭ ইনিংসে তার রান ৬৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে রান করেছেন ৫৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫১৩০ রান করেছেন। এরপর রয়েছেন সাব্বির রহমান। ১৭৫ ইনিংসে তার রান ৩৬৯৯। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews